মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ১০টি পাওয়ার টিলার অনুদান দিয়েছে। রোববার মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন কৃষক প্রতিনিধির কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের ফরিদগঞ্জ শাখার প্রধান মুরাদ হোসেন চৌধুরী।