খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের শেয়ার গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪০১ টাকা ৯০ পয়সায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ফাইন ফুডসের শেয়ার গতকাল দিনভর ৩৮০ থেকে ৪০৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। এদিন কোম্পানিটির ২ লাখ ৮ হাজার ১৪টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ ৮ কোটি ৫ লাখ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ফাইন ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২২ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ নগদ ও উদ্যোক্তা পরিচালকদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফাইন ফুডসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৩১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৫৫ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা, আগের বছরে যা ছিল ১৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৬১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ফাইন ফুডস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ পয়সা। ৩০ জুন ২০২০ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১০ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা।
২০০২ সালে পুঁজিবাজারে আসা কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৯১৮। এর মধ্যে ১৩ দশমিক ৯২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০ দশমিক ৮৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬৫ দশমিক ২০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।








