ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের সঙ্গে নবগঠিত শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এ সভার আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল উপস্থিত ছিলেন। অন্যদিকে শরিয়াহ সুপারভাইজরি কমিটির পক্ষে ছিলেন চেয়ারম্যান মুফতি শামছুদ্দীন জিয়া, সদস্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক ড. মো. শামছুল আলম, অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক ও ড. মো. নূরুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। —বিজ্ঞপ্তি