ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেশব্যাপী কর্মরত মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। সম্প্রতি পাঁচ দিনব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধন করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এর উদ্বোধন করেন। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেন ভারতের প্রখ্যাত ট্রেইনার চন্দ্রানী সরকার। কর্মশালার তৃতীয় দিনের শেষ সেশনে মঞ্চে অতিথিরা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কাজিম উদ্দিন, কোম্পানির এএমডি মো. খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।