এসিআই ফর্মুলেশনস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এসিআই ফর্মুলেশনসের এমডি সুস্মিতা আনিস সভায় ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন।