মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া চলতি বছরের তুলনায় আগামী বছর দ্বিগুণ চিপ বিক্রির আশা প্রকাশ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা বাড়ায় সম্প্রতি এ কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। স্কটল্যান্ডে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটি এআই সম্মেলনে যোগ দেন তিনি। এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুয়াং। তিনি বলেন, ‘‌বিশ্বের প্রায় সব দেশেই এআইয়ে বিনিয়োগ বাড়ছে। বিভিন্ন শিল্প ও অর্থনীতিতে এআইয়ের ব্যবহার বাড়ায় চিপের চাহিদাও বাড়ছে।’

এনভিডিয়া মোট কতটি চিপ বিক্রি করে, সে তথ্য প্রকাশ করে না। তবে প্রতিষ্ঠানটির প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে এআইয়ে ব্যবহৃত ব্ল্যাকওয়েল ও রুবিন চিপ। হুয়াং জানান, গত বছর চার প্রান্তিকে ৬০ লাখ ব্ল্যাকওয়েল চিপ সরবরাহ করেছেন তারা।

খবর আনাদোলু এজেন্সি