কাজী আলমগীরকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও ব্যাংকিং এবং বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জনের পর তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি গতকাল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। এ সময় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।