দেশে ও বিদেশে দক্ষ কর্মীর অভাব নিরসনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সঙ্গে লিড বাংলাদেশ ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় দেশের যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশী ও বিদেশী শ্রমবাজারে উপযুক্ত করে গড়ে তোলা হবে। সমঝোতা স্মারকে বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এবং লিড বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন রফিকুল ইসলাম। অনুষ্ঠানে লিড বাংলাদেশ ফাউন্ডেশনের মহাসচিব ড. মো. হেলাল উদ্দিনসহ বিসিআই ও লিড বাংলাদেশ ফাউন্ডেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।