দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ও সরকারি-বেসরকারি ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ সহায়তাবিষয়ক এক বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনএইচআরডিএফের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভীন। ছয়টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান। এ চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন ট্রেডে ১ হাজার ৪৪০ জন প্রশিক্ষিত জনবল তৈরি হবে।
এনএইচআরডিএফ ও ছয় প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ সহায়তাবিষয়ক চুক্তি
দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্দেশ্যে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ) ও সরকারি-বেসরকারি ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণ সহায়তাবিষয়ক এক বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।










