যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফার্স্ট ক্যাশের মাধ্যমে স্কুলের বেতন ও অন্যান্য ফি প্রদানে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী। প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের এএমডি মুহাম্মদ মোস্তফা খায়ের, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।