যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আইএফআরএস ৯-এর আওতায় এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) বাস্তবায়ন-বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ট্রেনিং একাডেমিতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। সেশন পরিচালনায় ছিলেন প্রাইস ওয়াটারহাউজ কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপক আব্দুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. জাহাঙ্গীর আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পিডব্লিউসি বাংলাদেশের পরিচালক (উপদেষ্টা) সায়েকা মসলেমসহ যমুনা ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরা। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
যমুনা ব্যাংকের উদ্যোগে ইসিএল বাস্তবায়ন-বিষয়ক কর্মশালা
যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আইএফআরএস ৯-এর আওতায় এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) বাস্তবায়ন-বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










