বিকেএসপি চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এ আয়োজনে পাশে ছিল ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপব্যবস্থাপক মনিরুজ্জামান রিয়াদ।
কেএসআরএমের পৃষ্ঠপোষকতায় ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল
বিকেএসপি চট্টগ্রামের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের এ আয়োজনে পাশে ছিল ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম।










