ফু-ওয়াং ফুডস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আবুল কাশেমের সভাপতিত্বে এতে অংশ নেন নির্বাহী পরিচালক সিদরাতুল মাহাবুব হাসান, পরিচালক মিয়া মামুন, মির্জা রাশেদ নাওয়াজ, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল খালেক খান, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সরকার, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হাসান খান, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আজিজুল হক। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. শা’রিফ আল মাহমুদ। —বিজ্ঞপ্তি