খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও আকিজ ইস্পাত লিমিটেডের উদ্যোগে ‘‌বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ। সভাপতিত্ব করেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ড. মেহেদী আহমেদ আনসারী। এছাড়া সেমিনারে প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, আবাসিক এলাকা কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। —বিজ্ঞপ্তি