ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সম্প্রতি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ইসলামিক লাইফের পক্ষে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান মো. মাহমুদুল ইসলাম এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. নাসির উদ্দিন, ডিরেক্টর (এইচআর অ্যান্ড অ্যাডমিন) আবুল কালাম মজুমদার, এক্সিকিউটিভ (বিডিডি) মো. জুবায়ের আবেদিন।