ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফাইন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন ডলার করেছে। এটি কোনো বেসরকারি ব্যাংককে দেয়া আইটিএফসির এ যাবতকালের সর্বোচ্চ ট্রেড ফাইন্যান্স সুবিধা। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন ও আইটিএফসির সিওও নাজিব নুরডালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের দুই এএমডি শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগের প্রধান হাসান শরীফ আহমেদ এবং আইটিএফসির এশিয়া ও মিডলইস্ট ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহাম্মদ ইফতেখার আলম প্রমুখ। —বিজ্ঞপ্তি
সিটি ব্যাংকের ট্রেড ফাইন্যান্স সুবিধা ৪৫ মিলিয়ন ডলারে উন্নীত করল আইটিএফসি
ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি) সিন্ডিকেট ব্যবস্থার অধীনে সিটি ব্যাংকের মুরাবাহা ট্রেড ফাইন্যান্স সুবিধা বৃদ্ধি করে ৪৫ মিলিয়ন ডলার করেছে।








