প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা নেবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড। সম্প্রতি এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের ডিএমডি এম নাজিম এ চৌধুরী এবং ব্যান্ডো ইকো অ্যাপারেলসের এমডি মো. লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ, ব্যান্ডো ইকো অ্যাপারেলসের পরিচালক মৌসুমি ফেরদৌস, মো. সামসুল আলম এবং সিইও মো. কাজী মনির উদ্দিন তারিমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের পেরোল ব্যাংকিং সেবা নেবে ব্যান্ডো ইকো অ্যাপারেলস
প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা নেবে টিমটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ব্যান্ডো ইকো অ্যাপারেলস লিমিটেড।









