পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামান। সম্প্রতি কোম্পানির পরিচালক পর্ষদের ৩২৭তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে নিযুক্ত করা হয়েছে। 

ভারপ্রাপ্ত নতুন এমডি হিসেবে মোহাম্মদ সাইদুজ্জামান ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। 

মোহাম্মদ সাইদুজ্জামান ২০০৫ সালে ফিনিক্স ফাইন্যান্সে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কাজ শুরু করেন। এরপর কোম্পানি সচিব, বিনিয়োগের প্রধান ও বিভিন্ন বিভাগপ্রধানের দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি