বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সম্প্রতি ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল স্বাক্ষরবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা অফিসের নির্বাহী পরিচালক ও পরিচালকরা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজের (সিসিএ) কার্যালয়ের নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারের শুরুতে নির্বাহী পরিচালক (আইসিটি) দেবদুলাল রায় ইলেকট্রনিক ডকুমেন্ট বিনিময়ের সময় এবং বিভিন্ন সিস্টেমে ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের গুরুত্ব বর্ণনা করে সবাইকে তা অনুশীলন করার আহ্বান জানান। সিসিএর কার্যালয়ের নিয়ন্ত্রক এটিএম জিয়াউল ইসলাম সিসিএ কার্যালয়ের কর্মপরিধি তুলে ধরেন এবং ডিজিটাল স্বাক্ষর ব্যবহার সংক্রান্ত বিষয়ে সবাইকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ডিজিটাল স্বাক্ষরের ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন দেশে এর ব্যবহারের বর্তমান চিত্র তুলে ধরেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকে ডিজিটাল স্বাক্ষরবিষয়ক সেমিনার
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সম্প্রতি ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের সভাপতিত্বে ডিজিটাল স্বাক্ষরবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।








