পঞ্চমবারের মতো দেশের বেস্ট সিরামিক ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে সিরামিক ব্র্যান্ড আকিজ সিরামিকস। এ উপলক্ষে সম্প্রতি একটি কনভেনশন সেন্টারে আকিজ সিরামিকস সাব্লাইম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড সেলিব্রেশন নামে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজনেস অ্যাসোসিয়েটরা অংশ নেন। আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন বলেন, ‘আকিজ সিরামিকসের সঙ্গে কাজ করে যাওয়া সবার অবিরাম প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। অপারেশনস ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সফলতার ধারা ধরে রাখতে এ স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে।’
টানা ৫ বার সেরা ব্র্যান্ড পুরস্কার অর্জন উদযাপন করল আকিজ সিরামিকস
পঞ্চমবারের মতো দেশের বেস্ট সিরামিক ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে সিরামিক ব্র্যান্ড আকিজ সিরামিকস।









