চট্টগ্রামে নতুনভাবে নির্মিত হতে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ডেনমার্কের মার্ক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের মধ্যে এ বিষয়ক প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ এবং ডেনমার্কের মধ্যকার জিটুজি (সরকার টু সরকার) চুক্তির আওতায় এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে তৈরি হতে যাওয়া এ প্রকল্পের ঘোষণা সম্প্রতি জিটুজি পিপিপি প্রথম প্লাটফর্ম সভায় দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পিপিপি কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন মিয়া। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান। ডেনমার্কের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার। —বিজ্ঞপ্তি
তৈরি হচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল
চট্টগ্রামে নতুনভাবে নির্মিত হতে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) ও ডেনমার্কের মার্ক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালের মধ্যে এ বিষয়ক প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।








