লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল চার শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড ও বগুড়া শাখাপ্রধান মো. মিজানুর রহমান। এ সময় শাখার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় কম্বল বিতরণ
লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।









