বিদ্যুচ্চালিত বাণিজ্যিক সেমি ট্রাক উৎপাদন শুরু করেছে টেসলা। আগামী ১ ডিসেম্বর প্রথম এ ট্রাকের সরবরাহ পাবে পেপসি। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। ২০১৭ সালে ব্যাটারিচালিত সেমি ট্রাকের প্রটোটাইপ উন্মোচন করেছিলেন বিশ্বের শীর্ষ এ ধনকুবের। সে সময় তিনি বলেছিলেন, ক্লাস ৮ ট্রাকটির ২০১৯ সালে উৎপাদন শুরু হবে। তবে যন্ত্রাংশ ঘাটতির কারণে এ সময়সীমা বারবার পেছানো হয়েছে। ট্রাকটি এক চার্জে ৫০০ মাইল (৮০৫ কিলোমিটার) পাড়ি দিতে সক্ষম। তবে কতসংখ্যক সেমি ট্রাক উৎপাদন করা হবে তা জানায়নি টেসলা। ট্রাকটি কিনতে ১ লাখ ৮০ হাজার ডলার খরচ হবে বলে আশা করা হচ্ছে। ২০১৭ সালে কোমল পানীয় জায়ান্ট ১০০ ইউনিট সেমি ট্রাকের বুকিং দিয়েছিল। রয়টার্স
টেসলার প্রথম সেমি ট্রাক সরবরাহ হবে ডিসেম্বরে
বিদ্যুচ্চালিত বাণিজ্যিক সেমি ট্রাক উৎপাদন শুরু করেছে টেসলা। আগামী ১ ডিসেম্বর প্রথম এ ট্রাকের সরবরাহ পাবে পেপসি। মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।










