চট্টগ্রামে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির সিডিএ এভিনিউ শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। শাখাটি এখন ফোরাম সেন্ট্রাল (চতুর্থ তলা), ৮৬৩/বি, এমএম আলী রোড (ওআর নিজাম রোড), গুলপাহাড় মোড়, চকবাজারের ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে গতকাল নতুন ঠিকানায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়রা আজম স্থানান্তরিত সিডিএ এভিনিউ শাখার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাখা ব্যবস্থাপক এসএম ইফতেখার মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সিএমএসএমই অ্যান্ড রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ও এসইভিপি মো. কামরুজ্জামান খান, এইচআর প্রধান ও এসইভিপি মোহাম্মদ হাফিজ আল আহাদ, অপারেশনস প্রধান ও এসএভিপি মো. জোবায়ের খান এবং করপোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ও এসএভিপি সালাউদ্দিন ওয়াহিদ আদনান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রামের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, গ্রাহকরা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে এমডি হুমায়রা আজম শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পরিবার-পরিজনের খোঁজখবর নেন। এ সময় তিনি সহকর্মীদের নতুন উদ্যমে আরো বিস্তৃত পরিসরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।