অবসট্রেটিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইট অব বাংলাদেশের (ওজিএসবি) আয়োজনে গতকাল রাজধানীতে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিনের ভূমিকা শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক লায়লা আর্জুমান্দ বানু। সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি প্রফেসর ফারহানা দেওয়ান এবং সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম। কী নোট উপস্থাপন করেন ওজিএসবির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক সাবেরা খাতুন। সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।