সিট বেল্টের সমস্যা সমাধানে ১ লাখ ৪০ হাজার শেভ্রোলেট বোল্ট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস (জিএম)। গাড়ির সামনের সিট বেল্ট আলগা ও আঁটসাঁট করার ব্যবস্থা কার্পেটের সংস্পর্শে এসে আগুন লাগতে পারে। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৭ থেকে ২০২৩ মডেল বছরের শেভ্রোলেট বোল্ট ইভিগুলো এ প্রত্যাহারের সিদ্ধান্তে অন্তর্ভুক্ত রয়েছে। রয়টার্স