বগুড়া জেলার শেরপুরে এসবিএসি ব্যাংকের একটি উপশাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। ব্যাংকের এমডি ও সিইও হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরোয়ার রহমান মিন্টু, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দবিবর রহমান প্রমুখ।