আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আনোয়ার ল্যান্ডমার্কে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফসিউল মাওলা এবং আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্কের অথরাইজড অফিশিয়ালস ও গ্রাহকদের জন্য আকিজবশির গ্রুপের প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্য কেনার সুযোগ আরো সহজ ও বিস্তৃত হবে। এমওইউর আওতায় আনোয়ার ল্যান্ডমার্ক কর্তৃক আকিজ সিরামিকস, রোসা স্যানিটারি ও বাথওয়্যার, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসসহ একাধিক শীর্ষ ব্র্যান্ডের পণ্য অর্ডার দেয়া, প্রসেসিং ও ডেলিভারি সমন্বয়ে আকিজবশির গ্রুপের পক্ষ থেকে অধিকতর সহযোগিতা পাবে। পাশাপাশি থাকছে ক্রেডিট, ওয়ারেন্টি সাপোর্ট ও ক্যাটাগরিভিত্তিক ছাড় সুবিধা।
অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘এ অংশীদারত্ব শুধু পণ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি। এর মাধ্যমে নির্মাণ শিল্পে আরো উন্নত ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহ করা সম্ভব হবে।’
অন্যদিকে আনোয়ার ল্যান্ডমার্কের সিইও মোহাম্মদ ফসিউল মাওলা বলেন, ‘এটি পারস্পরিক আস্থার ভিত্তিতে করা একটি অংশীদারত্ব। কাঠামোবদ্ধভাবে একসঙ্গে কাজ করে আমরা ধারাবাহিক সেবা ও দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করতে চাই।’










