দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমকে ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংবর্ধনা জানিয়েছে। গতকাল দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এমএ খান বেলাল প্রমুখ। —বিজ্ঞপ্তি