অস্ত্রোপচার বিভাগ চালুর এক বছর পূর্ণ করল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। এ উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারেই দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। এ সময় গত এক বছরে অস্ত্রোপচার বিভাগ সম্পর্কিত নানা তথ্য তুলে ধরেন হাসপাতালের চিফ ক্লিনিক্যাল কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের গাইনি অনকোলজি, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, ইএনটি, হেপাটোবিলিয়ারি বিভাগসহ প্রায় সব বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।—বিজ্ঞপ্তি