ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলে ৫০ জন জ্যেষ্ঠ কর্মী ছাঁটাই করছে সিটিগ্রুপ। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠানটি। একটি সূত্র জানিয়েছে, ছাঁটাইয়ের পরিকল্পনায় থাকা বেশির ভাগ কর্মীই পরিচালক পর্যায়ের। ব্যাংকটির কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকও ছাঁটাইয়ের মুখোমুখি হতে পারেন। রয়টার্স