ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম-সংক্রান্ত সফটওয়্যার মানসম্মত ও কার্যকরভাবে তৈরি এবং বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি। শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন সফটওয়্যার প্রতিষ্ঠান ড্রিম-৭১-এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ কবির এবং লিডস এন্টারপ্রাইজ সলিউশনের ব্যবস্থাপক আতিক রশিদ। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্ম সচিব মো. জাহাঙ্গীর আলম এনডিসি, যুগ্ম সচিব সজল কান্তি বণিক, প্রকৌশলী গোলাম সরওয়ার উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালা
ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্লাটফর্ম-সংক্রান্ত সফটওয়্যার মানসম্মত ও কার্যকরভাবে তৈরি এবং বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি।









