ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে ঢাকার বিআইএম অডিটোরিয়ামে গতকাল ‘বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত চর্চার চ্যালেঞ্জগুলো’ শীর্ষক একটি সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবিবর্তনশীল চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হোসেন সাদাত। স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। আইসিএসবির প্রাক্তন প্রেসিডেন্ট ও সিপিডি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ প্রোগ্রামে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএ রশিদ অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারি এস আবদুর রশীদ। আলোচনা পর্বে অংশ নেন মনিরুল আলম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রধান পরামর্শক মো. মনিরুল আলম এবং জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা অংশীদার জেসমিন আক্তার। প্রোগ্রামে চার্টার্ড সেক্রেটারি, করপোরেট নেতারা, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন। —বিজ্ঞপ্তি
চার্টার্ড সেক্রেটারিদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত
চার্টার্ড সেক্রেটারি পেশার ক্রমবিবর্তনশীল চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হোসেন সাদাত।










