ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, ইসরায়েল তাদের রক্তাক্ত হাত দিয়ে ইরানের হামলা চালিয়ে এক ভয়ঙ্কর অপরাধ করেছে এবং এর জবাবে তাদের তীব্র শাস্তি পেতে হবে।
খোমেনি এক বিবৃতিতে বলেন, ইরানের প্রিয় দেশবাসী! আজ ভোরে দখলদার ও জায়োনিস্ট শাসনব্যবস্থা আমাদের প্রিয় দেশে হামলা চালিয়ে তার নোংরা ও রক্তমাখা হাত উন্মোচন করেছে। আবাসিক এলাকায় হামলা চালিয়ে তারা তাদের দানবীয় রূপ আবারও প্রকাশ করেছে।
তিনি বলেন, এ অপরাধের জন্য জায়োনিস্ট শাসনব্যবস্থাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ছেড়ে দেবে না।
এ হামলায় ইরানের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানান খোমেনির। তিনি বলেন, তাদের উত্তরসূরিরা এবং সহকর্মীরা অবিলম্বে তাদের দায়িত্ব পালন শুরু করবেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অপরাধের মাধ্যমে জায়োনিস্ট শাসনব্যবস্থা নিজের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি প্রস্তুত করেছে এবং তা তারা অবশ্যই ভোগ করবে।










