ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে। এটি বড় পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে এ হামলার দায় উভয় পক্ষই অস্বীকার করেছে। খবর
বিবিসি।
এ হামলায় তিনজন আহত
হয়েছে। রাশিয়া দাবি করছে এ হামলার পেছনে ইউক্রেনের হাত ছিল। অপর দিকে ইউক্রেন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
আইএইএ বারবার এ ধরনের হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। আইএইএ প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, রোববার ড্রোন হামলা ছিল ‘বেপরোয়া’ এবং তা পারমাণবিক নিরাপত্তাও ঝুঁকিতে ফেলেছে।
দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া প্ল্যান্টটি
ইউরোপের বৃহত্তম। রাশিয়ার বাহিনী ২০২২
সালে আক্রমণ শুরুর পরই এটি দখল করেছে এবং তখন থেকেই এটি তাদের দখলে।
আইএইএর জাপোরিঝিয়াতে
বিশেষজ্ঞদের একটি দল রয়েছে। তারা চুল্লিসহ প্ল্যান্টে ‘ড্রোন
হামলার প্রভাব’ নিশ্চিত করেছে।
প্ল্যান্টের রাশিয়া-স্থাপিত প্রশাসন বলেছে যে বিকিরণের মাত্রা স্বাভাবিক ছিল
এবং কোনো গুরুতর ক্ষতি হয়নি।
গ্রসি
আরো জানিয়েছেন, প্ল্যান্টের প্রধান
চুল্লি কন্টেনমেন্ট অবকাঠামোতে কমপক্ষে তিনটি সরাসরি আঘাত হয়েছে।
রাশিয়া ও ইউক্রেন উভয়ই নিয়মিতভাবে
একে অপরকে প্লান্টে গোলাবর্ষণের এবং গুরুতর পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকির জন্য
অভিযুক্ত করে আসছে।
প্ল্যান্টের রাশিয়া প্রশাসন জানায়, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এ হামলার পেছনে ছিল, তবে ইউক্রেন অভিযোগ অস্বীকার করেছে।










