পোপ ফ্রান্সিস ক্যাথলিকদের কাছে তার জন্য প্রার্থনা করতে বলেছেন। বর্তমানে তিনি রোমের জেমেলি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন। টানা দ্বিতীয় রোববার অ্যাঞ্জেলাস প্রার্থনা সরাসরি পরিচালনা করতে পারেননি তিনি। গত কয়েক দিনে লেখা বার্তায় পোপ জানিয়েছেন, তিনি আশাবাদী ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন। শনিবার ভ্যাটিকান সিটি জানিয়েছে, তার অবস্থা এখনো সংকটজনক। গতকাল হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও যারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগতে থাকা ৮৮ বছর বয়সী পোপ ১৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন। খবর বিবিসি
হাসপাতাল থেকে প্রার্থনার আহ্বান পোপের
পোপ ফ্রান্সিস ক্যাথলিকদের কাছে তার জন্য প্রার্থনা করতে বলেছেন। বর্তমানে তিনি রোমের জেমেলি হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছেন।










