অভিবাসীদের বৈধ ও অবৈধ আগমন নিয়ন্ত্রণ করতে সীমান্তে তল্লাশি জোরদার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অবাধ চলাচলের অঞ্চলটির কিছু সদস্য রাষ্ট্র অস্থায়ীভাবে সীমান্ত নিয়ন্ত্রণ পুনরায় চালু করতে পদক্ষেপ নিয়েছে। খবর রয়টার্স।
সংস্থাটি শেনজেন নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ নিরাপত্তা বা পাবলিক পলিসির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ নেয়ার অনুমতি
দেয়।
যে
দেশগুলোতে সীমানা নিয়ন্ত্রণে কড়াকড়ি চলছে
অস্ট্রিয়া
অক্টোবরে তার চেক প্রজাতন্ত্রের সঙ্গে সীমান্তে তল্লাশি চালু করেছে, যা ৬ ডিসেম্বর
পর্যন্ত স্থায়ী হবে।
কোপেনহেগেন
বিমানবন্দরে কোরআন পোড়ানোর ঘটনার পর নিরাপত্তা জোরদার করার জন্য আগস্টে ডেনমার্ক
শেনজেন দেশ থেকে আসাদের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করেছে।
চেক প্রজাতন্ত্র , সুইজারল্যান্ড ও পোল্যান্ডের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে জার্মানি। দেশটি জানায়, অবৈধ অভিবাসন ও চোরাচালান বাড়ার কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ইতালি
২১ অক্টোবর থেকে স্লোভেনিয়ার সঙ্গে তার উত্তর-পূর্ব স্থল সীমান্তে পুলিশ চেক
পুনঃস্থাপন করেছে। তারা দাবি করছে, বলকান রুটে ট্রানজিটে থাকা অভিবাসীদের মধ্যে সন্ত্রাসীও থাকতে পারে।
নরওয়ে ১২ নভেম্বর থেকে শেনজেন এলাকায় ফেরি সংযোগসহ তার বন্দরগুলোতে
সীমান্ত নিয়ন্ত্রণ পুনঃস্থাপন করেছে।
পোল্যান্ড স্লোভাকিয়ার সঙ্গে তার সীমান্তে অস্থায়ী নিয়ন্ত্রণ ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া অন্যান্য যে দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে সে দেশগুলোর মধ্যে রয়েছে সুইডেন, ফ্রান্স, স্লোভেনিয়া, স্লোভাকিয়া।










