যুক্তরাষ্ট্র যদি তাদের মূল ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়, তবে তাদের সামরিক হুমকি বন্ধ করা উচিত বলে জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা সম্পর্কে মার্কিন নর্দার্ন কমান্ডের প্রধান মন্তব্য করেছেন। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা ও কোরীয় উপদ্বীপে একটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করেছে। আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকার। খবর রয়টার্স
যুক্তরাষ্ট্রের উচিত সামরিক হুমকি বন্ধ করা: উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র যদি তাদের মূল ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়, তবে তাদের সামরিক হুমকি বন্ধ করা উচিত বলে জানিয়েছে উত্তর কোরিয়া।










