সিরিয়ায় গাড়িবোমা হামলার ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন। গতকাল ভোরে উত্তর সিরীয় শহরের একটি বাজারে বোমা বিস্ফোরণ ঘটে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আলেপ্পো প্রদেশের আজাজে অবস্থিত একটি জনপ্রিয় বাজারের ঠিক মাঝখানে একটি গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ২৩ জন। রয়টার্স