দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদি মাস্কের সন্তানদের বই উপহার দেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সেই সাক্ষাতে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানের দেখা হয়। এসময় মোদি মাস্কের সন্তানদের তিনটি বই- নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের 'দ্য ক্রিসেন্ট মুন', দ্য গ্রেট আর কে নারায়ণ সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র উপহার দেন।
মোদির এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা ছবিতে মাস্কের সন্তানদের এসব বই পড়তে দেখা গেছে।










