ব্রাজিলের উপকূলে থাকা হাঙরের দল কোকেন পজিটিভ বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। গবেষণা অনুযায়ী, প্রথমবারের মতো ফ্রি-রেঞ্জিং এরিয়ার হাঙরগুলোয় এ ড্রাগ শনাক্ত করা হয়েছে। রিও ডি জেনিরো শহরের উপকূলীয় এলাকার ১৩টি ব্রাজিলিয়ান শার্পনোজ হাঙর পরীক্ষা করেছিল গবেষকদের একটি দল।

পরীক্ষায় সবক’টি হাঙরের লিভার ও পেশির টিস্যুতে উচ্চ মাত্রার কোকেনের উপস্থিতি পাওয়া যায়। হাঙরের ওপর পরীক্ষাটি করেছিলেন ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশনের গবেষকরা। সাম্প্রতিক সময়ে কোকেনের মাধ্যমে সমুদ্রদূষণ বাড়ছে।

মাদক ব্যবহারকারীদের ফেলে দেয়া বর্জ্যের পাশাপাশি অবৈধ ল্যাবরেটরি থেকে আসা কোকেন এ দূষণের কারণ বলে জানিয়েছেন গবেষণার সহলেখক ইকোটক্সিকোলজিস্ট এনরিকো মেন্ডেস স্যাজিওরো।

খবর সিএনএন ও ছবি গার্ডিয়ান