নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। গতকাল সকালে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আইআরজিসির এরোস্পেস ফোর্সের উদ্ভাবনী মেলা পরিদর্শনে গিয়ে ‘ফাত্তাহ-২’ নামে ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেন। খবর ইউরোনিউজ।
ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের গ্লাইড ও ক্রুজ ক্ষমতা রয়েছে। এটিকে এইচজিভি ও এইচসিএম হাইপারসনিক অস্ত্র বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। ইরানসহ বিশ্বের মাত্র চারটি দেশের কাছে এ ধরনের অস্ত্র প্রযুক্তি রয়েছে। এটি যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে বলে দাবি তেহরানের। আয়াতুল্লাহ খামেনি ইরানের তৈরি ‘গাজা’ ড্রোনও পরিদর্শন করেন। এ ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে।










