ভারতের আম আদমি পার্টির কয়েক ডজন সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। শুক্রবার
(২২ মার্চ) নয়াদিল্লিতে পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভ
প্রদর্শনের সময় তাদের আটক করা হয়। খবর রয়টার্স।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে গ্রেফতার
করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ওডিশার পূর্বাঞ্চলীয় রাজ্য, গুজরাটের পশ্চিমাঞ্চল, পাঞ্জাবের পূর্বাঞ্চল,
শ্রীনগরসহ অন্যান্য রাজ্যেও আম আদমি পার্টির কর্মীরা বিক্ষোভ করেছে। এ সময় ‘আমিও কেজরিওয়াল’
প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে দলটির সমর্থকদের।
দলটির একজন সমর্থক ইন্ডিয়া টুডে টিভিকে বলেন, তারা কেজরিওয়ালকে জেলে
নিতে পারে, কিন্তু তার চিন্তাকে জেলে নেয়া সম্ভব নয়।
আম আদমি পার্টির ওডিসা রাজ্যের কনভেনর নিশিকান্ত মহাপাত্র সাংবাদিকদের
বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ড থেকে জনগণের দৃষ্টি
সরাতে চায়। বিজেপি জানে কেজরিওয়ালের মতো একজন সৎ নেতা তাদের পরাজিত করতে সক্ষম। এজন্যই
তারা তাকে গ্রেফতার করেছে।










