পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে নৌকাডুবিতে ৩৮
অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। এরই মধ্যে ভুক্তভোগীদের মরদেহ উদ্ধার করা
হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। তাছাড়া
উদ্ধার হওয়া ২২ জনকে সহযোগিতা করছে সংস্থার সদস্যরা। আইওএম জানিয়েছে, ২০১৪ সালের পর
পূর্বাঞ্চলীয় ওই পথে এক হাজারের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
এর আগে রোববার (৭ এপ্রিল) তিউনিশিয়ার উপকূল থেকে
১৩ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। উপকূলের কাছে ভূমধ্যসাগরে
বেশ কয়েকটি অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়।










