ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সংবাদ সম্মেলনে ইরানি ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি বিমানবাহিনী ড্রোনগুলোর গতিপথে নজর রাখছে। ড্রোনগুলো ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। 

ইতোমধ্যে ইসরায়েলের  আকাশে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে৷ হোয়াইট হাউস ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছে।