উত্তর কোরিয়া প্রথমবারের মতো নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সম্পর্কে জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি শনিবার সাবমেরিনটির কিছু ছবি প্রকাশ করে বলেছে, এটি ‘পারমাণবিক শক্তিচালিত কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্রযুক্ত সাবমেরিন’। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সাবমেরিন নির্মাণকারী প্রধান শিপইয়ার্ডগুলো পরিদর্শন করেছেন। দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন-সিক বলেন, ‘‌সাবমেরিনটি ছয়-সাত হাজার টন ওজনের বলে মনে হচ্ছে। এটি প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। খবর এপি