ভারতের ছত্তিশগড়ে
একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। স্থানীয় সময়
মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে রাজ্যের দুর্গ জেলার কুমহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায়
শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। খবর এনডিটিভি।
দুর্গের
কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, কর্মীদের বহনকারী বাসটি
রাত সাড়ে ৮টার দিকে কুমহারির কাছে একটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়
এবং ১৪ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরকারি এ
কর্মকর্তা জানান, বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার
কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে আরো তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে, এ
দুর্ঘটনা শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে
তিনি লিখেছেন, কুমহারির কাছে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার
খবরে আমি দুঃখিত। আমি বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারকে শক্তি দেয়ার জন্য
সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি।










