ওপেনএআই সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে বোর্ড কর্তৃক বরখাস্ত  কয়েকদিন পরেই আবার ফিরিয়ে আনা হচ্ছে। আজ বুধবার(২২ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণা আসে। গত শুক্রবার তাকে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে অব্যাহতি দিয়েছিল চ্যাটজিপিটির উদ্ভাবক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। খবর বিবিসি।

জেনারেটিভ এআই সেক্টরের শীর্ষ কোম্পানি হিসেবে বিবেচনা করা হয় ওপেনএআইকে। প্রতিষ্ঠানটির এই প্রতিষ্ঠাতাকে বরখাস্ত করার ঘটনাটি ছিল প্রযুক্তি জগতের জন্য বড় ধাক্কা।

তাকে বরখাস্ত করার পরপর প্রতিষ্ঠানটির কর্মচারীরা তাকে পুনর্বহাল না করা পর্যন্ত গণপদত্যাগের হুমকি দেয়।এই নিয়ে তারা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের কাছে লেখা খোলা চিঠির মাধ্যমে তারা পদত্যাগের কথা জানিয়েছিলেন। 

অল্টম্যান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি ওপেনএআইয়ে ফিরে আসার অপেক্ষায় আছি।’

স্যাম অল্টম্যানকে বরখাস্ত করায় ওপেনএআইয়ের প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘোষণা দেন গ্রেগ ব্রোকম্যান। তিনিও প্রতিষ্ঠানটির একজন সহপ্রতিষ্ঠাতা। ব্রোকম্যান জানিয়েছেন স্যাম ফিরলে তিনিও কোম্পানিতে ফিরে আসবেন।