সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ওয়াশিংটনে হোয়াইট হাউজে বৈঠক করবেন এবং সিরিয়ার পুনর্গঠন নিয়ে আলোচনা করবেন। আলোচনায় থাকবে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার বিষয়টি।’ যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক বলেন, ‘সফরটি ১০ নভেম্বরের দিকে হতে পারে।’ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্যানুযায়ী, এর আগে কোনো সিরীয় প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফর করেননি। খবর রয়টার্স