চলতি মৌসুমে প্রথমবারের মতো প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে জাপানে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খামারে এ ভাইরাস শনাক্ত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় সাগা এলাকার একটি পোলট্রি ফার্মের প্রায় ৪০ হাজার মুরগি নিধন করবে স্থানীয় প্রশাসন। ভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা মন্ত্রিপরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন। রয়টার্স
বার্ড ফ্লু আক্রান্ত ৪০ হাজার মুরগি নিধন করবে জাপান
চলতি মৌসুমে প্রথমবারের মতো প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে জাপানে।










